
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহের জেরে মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের বলাইয়ের স্ত্রী মমতাজ বেগম পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ভোলা সদর হাসপাতালেই রয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, “শম্ভুপুর ইউনিয়নে এক বৃদ্ধার বিষপানের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে একজন এসআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি।”