1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য নিন সেবা দিন এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় তজুমদ্দিন থানা কমপ্লেক্সে থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে,ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা পুলিশ সুপার মো.শরিফুল হক বলেন,মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, তজুমদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুর রব, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রিয়াজ ফরাজিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সভায় জলদস্যু, ডাকাত, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন