1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে পুলিশের ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে পুলিশের ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে পুলিশের ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ

রফিক সাদী
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে চার ব্যক্তিকে পুলিশের ভয় দেখিয়ে জিম্মি, মারধর, জোরপূর্বক অপরাধ স্বীকার এবং রাতভর আটকে রেখে ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত (৮ আগস্ট) শুক্রবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলকপুর ও মাহারকান্দি গ্রামের মোঃ মিজান মোঃ শিমুল সহ চার জন কে গত ২৮ এ আগস্ট শুক্রবার আনুমানিক ৯ টার দিকে বাড়ির পাশে জমি থেকে তাদের কে জিম্মি করেন। পরে রাতে তাদেরকে শরিফ(৪৫) এর বাসায় রাখা হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অপরাধ স্বীকার করানো হয়। এ সময় তাদের কাছে প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দেন দরবার করে জনপ্রতি ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং কাউকে কিছু বললে পুলিশের ভয় দেখানো হয়।

ভুক্তভোগী শিমুলের চাচা জানান, আবু জাফর, রিপন, মিজান, আবু কালাম, বাবুল ও শরীফসহ কয়েকজন মিলে টাকা আদায়ে চাঁপ সৃষ্টি করেন। দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মকারীদের সাপোর্ট দিয় আসছেন।
স্থানীয়রা আরো জানান,একটি চক্র এই এলাকায় নিয়মিত চাঁদাবাজি, দাঙ্গাবাজি ও জোরপূর্বক মানুষের দোকানঘর দখলের মতো ঘটনা ও ঘটিয়ে আসছে।

ভুক্তভোগী মিজান জানান, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে রাতের আঁধারে এলোপাতাড়ি পিটিয়ে, ৮০ হাজার টাকা চাঁদা নাই পরে আমরা যেন কাউকে না বলি সেজন্য আমাদের কাছ থেকে সাদা কাগজে লিখিত নে। এরা আমাদের এলাকায় আরো এরকম ঘটনা ঘটিয়েছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আরেক ভুক্তভোগীর চাচা মোঃ নূরনবী জানান :
আমি খবর পেয়ে রিপন মিজান বাবুলের কাছে ছুটে যাই,আমাকে তারা পাত্তা না দিয়ে বলে ডিল করার জন্য একজনের জন্য দেয়া লাগবে ৫০০০০ হাজার টাকা পরে আমি দুই জনের জন্য দেই ৪০ হাজার টাকা দেওয়া লাগে। আমি এই ঘটনার বিচার দাবি করছি।

এদিকে অভিযুক্ত আবু জাফরের কাছে এবিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন। তবে ৪ জনকে আটক করা হয়েছিল বলে শুনেছেন। তবে তাদের সাথে কি হয়েছিল তা তিনি বলতে পারেন না বলে জানান।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এমন একটি ঘটনা জানার পর একজন এস আই কে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন