1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়নে বাক-প্রতিবন্ধী কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ জুলাই) বিকেল ৩ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়ন বাংলাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ খাসের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাসের হাট বাজারের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা। কবির একজন বাক-প্রতিবন্ধী সে কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি , অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। একজন বাক-প্রতিবন্ধী হত্যার ৩ দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়।

কবির নিখোঁজ হওয়ার পর তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে পুকুরে থেকে কবিরের লাশ উদ্ধারের পর থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি তজুমদ্দিন থানা পুলিশ। এবং প্রশাসন জড়িতদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। একজন বাক-প্রতিবন্ধী যদি নিরাপদ না থাকে, তবে আমরা জনগন কোথায় যাবো ? কবিরকে গুমের পর হত্যা করা হলেও সাধারণ মৃত্যু বলে প্রশাসন শুধু টালবাহানা করছে। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যার সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করছি। প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হয়, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত ১ আগষ্ট শম্ভুপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বাড়ীর পাশে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করা হয়। কবিরকে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তার পরিবার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন