1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত
Spread the love

রফিক সাদী

মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এমসিএমএফ পি) কম্পোনেন্ট -৩ এর তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কো- ম্যানেজমেন্ট কমিটির  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ফিশারিজ কো ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর তালিকাভুক্ত ১২ শত জেলের ১০টি সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি  চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, চাচড়া চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, এসডিএফ বরিশাল আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, তজুমদ্দিন ক্লাস্টার অফিসার এম এ কাদের, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন প্রমূখ।
সভায় কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষার কর্মসূচিতে মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধির অন্তর্ভুক্ত করনের মাধ্যমে ১২৪৫ জন জেলেকে এসডিএফ সমিতি ভুক্ত করা হয়েছে। মৎস্যজীবীদের গ্রুপ তৈরির মাধ্যমে পরিবারে যুব সদস্য সংখ্যা নির্ণয়, সঞ্চয়ের পরিমাণ, ঋণ  বিতরণ, সংগঠন উন্নয়ন তহবিল সহ প্রশিক্ষনার্থীর সংখ্যা, হিসাব ব্যবস্থাপনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, কমিউনিটি ক্রয়, সাব প্রজেক্ট গাইডলাইন,সামাজিক জবাবদিহিতা মূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন