1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বিএমএসএফ উপজেলা কমিটি গঠন। সভাপতি-জলিল,সম্পাদক-তামিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বিএমএসএফ উপজেলা কমিটি গঠন। সভাপতি-জলিল,সম্পাদক-তামিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে বিএমএসএফ উপজেলা কমিটি গঠন। সভাপতি-জলিল,সম্পাদক-তামিম

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪৯৮ বার পঠিত
Spread the love

রফিক সাদী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ভোলা জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে ২০২৩-২৪ সালের তজুমদ্দিন উপজেলার জন্য দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি গাজী আঃ জলিলকে সভাপতি, দৈনিক গণমুক্তি প্রতিনিধি আঃ মান্নান তামিমকে সাধারণ সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদ প্রকাশক মুরাদ হোসেন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪জুলাই ) সন্ধ্যা ৭টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুমোদিত কমিটি ঘোষণা করেন  জেলা কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সাদী, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম। জুন মাসে দুই বছরের জন্য কমিটি অনুমোদন করেন বিএমএসএফ জেলা সভাপতি মোঃ মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী।
ঘোষিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সাইফুদ্দিন সবুজ (ভোলার বাণী) সহ-সভাপতি মোঃ জিহাদ (সকালের সময়)  যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ( বরিশাল সমাচার) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন (সকালের সংবাদ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিব ( বাংলাদেশ সমাচার) সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুন্না ( একুশে নিউজ) সাংগঠনিক সম্পাদক আবু তাহের ( বাংলার নবকন্ঠ) অর্থ সম্পাদক মোঃ ওসমান মীর (মাতৃভূমি) দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন আমেনী (নয়া দর্পণ) প্রচার সম্পাদক তামিম হাসান (সুন্দরবন) নির্বাহী সদস্য আবদুল হালিম (আজকের সূর্যোদয়) নির্বাহী সদস্য মোঃ ফারুক (আজকের ভোলা) নির্বাহী সদস্য আবদুল হান্নান (বরিশাল আজকাল) নির্বাহী সদস্য জহিরুল ইসলাম (দ্বীপ নিউজ)।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন