1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩১৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তজুমদ্দিন  থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ পৃথক বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন। পরে পুলিশ সুপার মহোদয় তজুমদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, তজুমদ্দিন সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম বিল্লাহ, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম ,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,  সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ তজুমদ্দিন থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন