1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন - জাকির হোসেন হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন - জাকির হোসেন হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন – জাকির হোসেন হাওলাদার

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয় দশমীর পূজা চলাকালীন ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার। মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়। পূজা মন্ডপ গুলোতে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন,শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু,বিএনপি নেতা মো.নিজাম উদ্দিন মাস্টার, শম্ভুপুর বীর বিক্রম পরিষদের সহ-সভাপতি মো. বাবুল, শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রায়হান শুভ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন