1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাট্যাগরী ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

এ সময় প্রধান অতিথি বলেন, নারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে।

পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পিয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা উম্মে কুলসুম, সফল জননী রাহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী লিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাসেদা বেগম। পরে উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিগণ জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন