1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিন উপজেলাধী শম্ভুপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার শনাক্তকরণ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের মাঝে ক্যাম্প করে সম্পূর্ণ বিনামূল্যে ভায়া (ভিজ্যুয়াল ইন্সপেকশন উইথ এসিটিক এসিড) পদ্ধতিতে নারীদের জরায়ুতে ক্যান্সারের জীবাণু রয়েছে কিনা তা এক মিনিটের পরীক্ষায় জরায়ুর মুখের ক্যান্সার সনাক্ত সহজেই নির্ণয় করা হচ্ছে। কয়েকবছর আগেও বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যত সংখ্যক মহিলার মৃত্যু হতো তাদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সারে মৃত্যুহার ছিল সর্বাধিক। বর্তমানে মহিলাদের ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে জরায়ুর মুখের ক্যান্সার প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. জসিম উদ্দিন জানান, মাত্র এক মিনিটের ভায়া পদ্ধতির পরীক্ষার মাধ্যমে কোন মহিলার জরায়ুতে ক্যান্সারের জীবাণু রয়েছে কিনা তা জানা যায়। তবে নিশ্চিত হওয়ার জন্য ‘কলপসকপি’ নামে অন্য একটি পরীক্ষা করতে হয়। জরায়ু মুখের ক্যানসার পরীক্ষার জন্য কোন ডাক্তারের পরামর্শ লাগবে না শুধু মাত্র ভোটার আইডি কার্ড নিয়ে আসলে পরীক্ষা করতে পারবে । সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই পরীক্ষা করা যাবে। জরায়ু মুখের ক্যানসার প্রথম থেকে শনাক্ত করতে পারলে ক্যানসারের ভয়াবহতা দূর করা যাবে। জরায়ু ক্যানসারে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে ৩০ থেকে ৬০ বছরের নারীরা । তাই প্রতি ৫ বছর পর পর এই ক্যানসার পরীক্ষা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন