1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক। জব্দকৃত জালে আগুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক। জব্দকৃত জালে আগুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক। জব্দকৃত জালে আগুন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা মেরিন ফিশারিজ অফিসার জনাব মো: আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে  তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫ টি মশারী জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল সন্ধ্যায় শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। অভিযানের সময় একটি নৌকা ও ০৭ জন জেলেকে আটক করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শুভ দেবনাথ স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা নেয়া হয়। বুধবার দুপুরে জব্দকৃত নৌকাটি প্রকাশ্যে নিলাম বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন