
এম তামিম মান্নান, তজুমুদ্দিন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র নৌকা মার্কার বিজয়ের লক্ষে তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন চায়ের দোকান, পানের দোকান, মুদি দোকান, তরকারির দোকান এবং পথচারীদের হাতে নৌকা মার্কার লিফলেট তুলে দেন তজুমদ্দিন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ।
এসময় উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার শাহাবুদ্দিন, ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুর মাস্টার, শাহাবুদ্দিন মিন্টু, জহর লাল শীল, ইঞ্জিনিয়ার ইউসুফ, ত্রিপরেশ্বর,মীর শামসুদ্দিন, শাহাজাহান মিয়া,ও শম্ভুপুর ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ।