1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শম্ভুপুর ইউনিয়ন দ: যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শম্ভুপুর ইউনিয়ন দ: যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শম্ভুপুর ইউনিয়ন দ: যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

আ.মান্নান তামিম, তজুমদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৮৬১ বার পঠিত
Spread the love

আ.মান্নান তামিম, তজুমদ্দিন

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ খাসের হাট বাজার রাজপথ দখল রেখে বিএনপি- জামােেয়েতর হরতাল, অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পাশাপাশি শান্তি ও উন্নয়ন সমাবেশ পালন করছে শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ যুবলীগ। রবিবার (০৫ নভেম্বর) সন্ধ্যার পর শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবু ও সম্পাদক ফজলুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন তিনি বলেন, বিএনপি আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘ্নিত করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত। আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী নসু,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম,নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মো: রাজিব মেম্বার,শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি আমজাদ হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন,সহ শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন