1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই – এমপি শাওন

তামিম মান্নান, তজুমুদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭০ বার পঠিত
Spread the love

তামিম মান্নান, তজুমুদ্দিন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন,তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই,খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের আন্ত:ক্লাস ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংসদ শাওন। শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নানের সঞ্চালনায়, ক্রিড়া শিক্ষক অহিদ উদ্দিনের পরিচালনায় খেলায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী একাদশ বনাম সপ্তম শ্রেণী একাদশ অংশগ্রহণ করেন। ০১-০ গোলে সপ্তম শ্রেণী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণী একাদশ।

এসময় শত শত ক্রিড়ামোদি দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগ সভাপতি জামাল উদ্দিন (জাবু), অত্র স্কুলের সহকারী শিক্ষক, ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন