1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তরুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তরুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তরুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে হবে-এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে, ভোলার লালমোহনে “শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

উদ্বোধনী আলোচনায় এমপি শাওন বলেন, খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তরুন প্রজন্মকে খেলাধুলায় আরো মনোযোগী করে তুলতে হবে। তৃনমূল থেকে খেলার মাধ্যমে ভালো খেলোয়ার বের করে আনতে হবে। গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ের জন্য খেলোয়ার তৈরী করতে হবে। জাতীয় পর্যায়ে খেলতে পারলে একদিন বিশ্বকাপেও খেলতে পারবে। এজন্য ক্রীড়া সংগঠনগুলোকে আরো ভালোভাবে কাজ করতে হবে। এছাড়া ফুটবল একটি রাজকীয় খেলা। সারা বিশ্বে ফুলবলের অনেক ভক্ত রয়েছে।

লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন