
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
সারা দেশে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্রকারী ও তারেক রহমানকে কুরুচিপূর্ণ, অশালীন বক্তব্যর প্রতিবাদে ও হুশিয়ারি করতে পটুয়াখালীর পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষক দল বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেল পাঁচটায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটুর নেতৃত্বে গোলাবাড়ি বেইলি ব্রিজ থেকে মিছিল শুরু হয় উপজেলা পরিশোধ হয়ে পৌরসহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় মিছিলটি শেষ হয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ মোঃ মিজানুর রহমান লিটু বলেন গনতন্ত্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে বিশ কোটি মানুষ নিয়ে আন্দোলন করা হবে এবংবক্তব্য সাধারণ জনগণকে একটি ভিডিও দেখানো হয় য়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি হলে যে অস্ত্র আছে তা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় এক সপ্তাহ পুলিশের সাথে বোঝাপড়া করতে পারবে এমন বক্তব্যকারীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান।
সারা দেশে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার,ষড়যন্ত্রকারী ও তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বিএনপি এক বিন্দু পরিমাণ ও ছাড় দিবে না ষড়যন্ত্রকারীদের কে হুশিয়ার সাবধান করেন। জাতীয়তাবাদী কৃষক দল শ্লোগানের মুখরিত করেন বাউফল পৌরসভা এলাকা ।বিক্ষোভকারীরা স্লোগানে বলেন ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও পরিয়ে দাও, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া ।