1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে লালমোহনে বিএনপির বিক্ষোভ

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততাায়, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এসময় তিনি বলেন, এদেশ খালেদা জিয়ার এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার যায়গা খুঁজে পাবেন না। একটি দলের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন আপনাদের অনেক নেতাকর্মীদের বিগত দিনে কে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো। তারপরও আপনারা এখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনকে সাথে নিয়ে চলাফেরা করছেন। লালমোহনের মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি। এখানে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাস, পৌরযুবদলের সদস্য সচিব ফজলে রাব্বি নাফিজসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন