1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তালতলীতে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তালতলীতে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তালতলীতে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোস্তাফিজ, তালতলী
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৬২ বার পঠিত
Spread the love
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বরগুনার তালতলীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (০৭ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের ‘পায়রা সম্মেলন’ কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-প্রকল্পের ১ম পর্যায়ে-১০০ টি, ২য় পর্যায়ে-১২২টি, ৩য় পর্যায়ে-৫০ টি এবং ৪র্থ পর্যায়ে-১৮৭ টি সর্বমোট ৪৫৯ কি গৃহ বরাদ্দ পাওয়া যায় এবং ১ম-৩য় পর্যায়ের সকল এবং ৪র্থ পর্যায়ে ৩০ কি নির্মিত গৃহ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে ফোল্ডার আকারে কবুলিয়ত দলিল ও সনদ উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেয়া হয়।
তিনি আরো বলেন, চতুর্থ পর্যায়ের অবশিষ্ট ১৫৭টি গৃহের গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী বুধবার (০৯ আগষ্ট) গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলায় কৃষি অফিসার, মো. সুমন হাওলাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী ৪৫৯ কি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসনের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন