1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামীসহ তরুনী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামীসহ তরুনী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামীসহ তরুনী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য

রুবেল আশরাফুল,চরফ্যাসন
  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল,চরফ্যাসন
ভোলার চরফ্যাসনে স্কুল শিক্ষিকার নির্মাণাধীন তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামীসহ এক তরুনিকে উদ্ধার করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত ১০ এপ্রিল গভীর রাতে ওই ঘর থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করা হয়। তবে পুলিশের দাবী ওই তরুনী মানুষিক বিকারগ্রস্ত হওয়ায় উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ শেষে তরুনীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্থানীয়দের দাবী তালাবদ্ধ ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামীসহ তরুনীকে উদ্ধার করা হলেও রহস্য উদঘাটন না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তালাবদ্ধ ঘরে তরুনীর রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান স্থানীয়রা।
পুলিশ জানায়, তরুনী মানুষিক বিকারগ্রস্ত। তরুনীর নষ্ট মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে তাকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়। তবে কারা তাকে নিয়ে গেছেন তাদেরকে সে চিনে না। তবে তার সাথে শারিরিক সম্পর্ক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সে কোন কথা বলতে রাজি হয়নি।
স্থানীয়রা জানান, দক্ষিণ আইচা সাবরেজিট্রার অফিস সংলগ্ন দক্ষিণ আইচা থানার ৯৬নং দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফজিলাতুন্নেছার পাকা ভবন নির্মান কাজ চলমান রয়েছে। ওই ভবনের এক ইউনিটের নির্মান কাজ শেষ হওয়ায় তালাবদ্ধ করে রাখা হয় এবং বাকি আরেকটি ইউনিট ফাকা। গত ১০ এপ্রিল রাতে ভবঘুরে এক তরুনীকে শিক্ষিকার ছেলে মেহেদী ও তার বন্ধুরা মিলে ওই তরুনীকে ফুসলিয়ে ওই তালাবদ্ধ কক্ষে নিয়ে যান। গভীর রাতে স্থানীয়রা বিষয়টি টের পেলে ভবনের তালাবদ্ধ কক্ষে তরুনীকে রেখে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দক্ষিণ আইচা থানা পুলিশ ওই তালাবদ্ধ কক্ষ থেকে তরুনীকে উদ্ধার করে থানায় নেন। কিন্তু রাত পেরিয়ে সকালে হলেই তালাবদ্ধ কক্ষ থেকে তরুনীকে উদ্ধার ও ধর্ষণের শিকার হয়েছে কিনা সে রহস্য উদঘাটন না করেই তরুনীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। এনিয়ে স্থানীয় বাসিন্ধা ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, প্রায় রাতেই ওই ঘর মালিকের ছেলে তার বন্ধুদের নিয়ে ওই ঘরে আড্ডা বসাতেন। ধারনা করা হচ্ছে ভবন মালিক স্কুল শিক্ষিকার ছেলে তার বন্ধুদের নিয়ে ওই ঘরের তালাবদ্ধ কক্ষে তরুনীকে নিয়ে মাদকের আড্ডা বাসিয়েছেন। পরে বিয়ষটি স্থানীয় বাসিন্ধারা টের পেলে তরুনীকে ঘরে রেখে তারা পালিয়ে গেছেন।
স্কুল শিক্ষিকা ফজিলাতুন্নেছা রুমা জানান, তার ভবনের নির্মান কাজ চলমান রয়েছে। এর মধ্যে একটি ইউনিটের কাজ প্রায় শেষ হয়েছে। কে বা কাহারা ওই ঘরের চিলেকোঠা দিয়ে ওই তরুনীকে আমার ভবনের কক্ষে নিয়েছেন তা আমাদের জানা নাই। ওই রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমার স্বামী ইয়াছিন মেকার গিয়ে তালা খুলে দিলে পুলিশ ওই তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমার ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, ওই রাতে খবর পেয়ে পুলিশ ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে তরুনীকে উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ওই তরুনী জানান, মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে তাকে যুবকরা ওই কক্ষে নিয়ে গেছেন। তিনি কাউকে চিনেনা বলে জানিয়েছেন। তবে ওই তরুনীর মানুষিক বিকারগ্রস্ত বলে ধারনা করা হচ্ছে। তাই তাকে তার পরিবারকে ডেকে জিম্মায় দেয়া হয়েছে। কারা ওই তরুনীকে তালাবদ্ধ কক্ষে নিয়ে গেছে তা নির্নয় করা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন