1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তেতুলিয়া থেকে ট্রলি ভর্তি তরুণীর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তেতুলিয়া থেকে ট্রলি ভর্তি তরুণীর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তেতুলিয়া থেকে ট্রলি ভর্তি তরুণীর লাশ উদ্ধার

মো.সবুজ ,ভোলা
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
Spread the love
মো.সবুজ ,ভোলা
ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ট্রলি ব্যাগ ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই তরুণী বয়স ২৫ বছর এবং সে পরকীয়া প্রেমের বলি হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট নামক সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মেঘনা নদীতে একটি ট্রলি ব্যাগ ভেসে যাচ্ছিল। জেলেরা সেটি তুলতে যায়। এসময় তারা দেখেন, ব্যাগটিতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধগলিত মরদেহ আছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে লঞ্চের কেবিনে হত্যার পর লাশ ট্রলি ব্যাগে ভরে মেঘনা নদীতে ফেলে দেয়া হয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মির্জাকালু নৌ-থানার উপপরিদর্শক (এসআই) উত্তম ঘোষ বলেন, লাশটির শরীরে বেশকিছু আঘাত রয়েছে। লাশের একাংশ পঁচে নষ্ট হয়ে গেছে। আমরা ধারণা করছি, ওই তরুণী পরকীয়া প্রেমের বলি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন