1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে মান ক্ষুন্নকর পোষ্ট; তিন জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে মান ক্ষুন্নকর পোষ্ট; তিন জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে মান ক্ষুন্নকর পোষ্ট; তিন জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
Oplus_131072
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে তাঁর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট’র ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ সহ তিন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ বাদী হয়ে বুধবার (১০জুলাই) বিকেলে বরিশাল সাইবার ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।

 

আদালত সূত্র জানায়, বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুক’র সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদীর দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বাদীর নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বে  সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এছাড়া এ ঘটনায় শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম কলাপাড়া থানায় ৩৪৪ নম্বর জিডি দায়ের করেছেন। এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রাঙ্গাবালী থানায় ৩১৬ নম্বর সাধারন ডায়েরী দায়ের করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ’র নির্দেশে তার সহযোগী আরিফ বিল্লাহ নাসিম, রনি হোসেন রকি তাদের ফেসবুক আইডিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান’র অনুমতি ব্যতিরেকে তাঁর ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে ও মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে মান সন্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে প্রচার করে। আসামীরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি দিয়া এমন তথ্য প্রচার করায় আইন শৃংখলার অবনতি ঘটানো সহ সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শত্রুতা, ঘৃনা, ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে। বিষয়টি বাদী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নতুবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর চরম ভাবে ভাবমূর্তি  ক্ষুন্ন হয়েছে বলে বাদী তার মামলায় উল্লেখ করেন।

 

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, ’রকি এবং আরিফ দলের সহযোগী সংগঠনের নেতা কর্মী। তারা প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর কোন পোষ্ট করেছে কিনা, আমার জানা নেই। তবে এ মামলায় আমাকে কেন আসামী করা হয়েছে আমি জানিনা।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন