
স্টাফ রির্পোটার
ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসের হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর সহধর্মিণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাবেক মহা পরিচালক দিলারা হাফিজের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন শম্ভুপুর ইউনিয়ন বিএনপি। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্যেও দোয়া করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ খাসের হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাসান আহমেদ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন খোকন, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু এবং শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদল আহবায়ক রায়হান শুভ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।