1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দক্ষিণ খাসের হাট বাজার মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন র‌্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দক্ষিণ খাসের হাট বাজার মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন র‌্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ খাসের হাট বাজার মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন র‌্যালি

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত
Spread the love
আবদুল মান্নান তামিম
ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে অনুষ্ঠিত হলো দেশীয় ইলেক্ট্রনিক্সের অন্যতম শীর্ষ ব্র্যান্ড মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন ২০২৪ এর সিজন- ২১ বর্ণাঢ্য র‌্যালি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার মার্সেল ব্রান্ডের এক্সক্লুসিভ ডিলার ভূইয়া ইলেকট্রনিক্সের শো-রুম থেকে ডিজিটাল ক্যাম্পেইনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

মার্সেলের লোগোযুক্ত টি-শার্ট ও ক্যাপ পরে শতাধিক নারী-পুরুষ র‌্যালিতে অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল ডিজিটাল ক্যাম্পেইনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট। ছিল আনন্দ আয়োজনে ব্যান্ডপার্টি। পরে মার্সেল ব্রান্ডের ফ্রিজ কিনে গাড়িসহ লক্ষ লক্ষ টাকা নগদ পুরস্কার সহ বিভিন্ন অফার সম্পর্কে আলোচনা এবং বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিহাবুল হক এডিশনাল ডিরেক্টর মার্সেল ব্রান্ড,শহিদুল ইসলাম ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্সেল ব্রান্ড , আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক তজুমদ্দিন উপজেলা বিএনপি, কামরুজ্জামান জান্টু হাওলাদার সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন বিএনপি, গিয়াস উদ্দিন পঞ্চায়েত উপজেলা যুবদল নেতা, নিজাম উদ্দিন মাস্টার প্রধান শিক্ষক পশ্চিম লামছি শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোকমান ভুইয়া ডিলার দক্ষিণ খাসের হাট বাজার মার্সেল ব্যান্ড প্রমুখ।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় মার্সেল পণ্য কিনে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন হাজার হাজার টিভি, ফ্রিজ ও এসি ফ্রি। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন