1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই- এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৭২ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার

ভোলার লালমোহনে মহান বিজয় দিবস -২০২২ একাত্তর রণাঙ্গনের স্মৃতিচারণ অতঃপর বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বরে) লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর আয়োজনে টেকনিক্যাল স্কুল ও কলেজর হল রুমে বিজয় উল্লাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন- দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় টেকনিক্যাল স্কুল ও কলেজটি করা সম্ভব হয়েছে, তা না হলে আমার পক্ষে করা সম্ভব হত না। আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র -ছাত্রী অবিভাবক ও বিভিন্ন শেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন