1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুই মাসের অভয়াশ্রম অভিযানে লালমোহন মৎস্য বিভাগের সাফল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুই মাসের অভয়াশ্রম অভিযানে লালমোহন মৎস্য বিভাগের সাফল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুই মাসের অভয়াশ্রম অভিযানে লালমোহন মৎস্য বিভাগের সাফল্য

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অজর্ন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারিননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন