1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি মাইনুলএইচ .সাচ্চু মৃধাকে আটক করেছে দুমকি থানাপুলিশ। শনিবার ১১জানুয়ারি রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ব্রিজ থেকে তাকেআটক করা হয়েছে। জানা যায়, ২০২২ ইংসালে সারা দেশে দ্রব্য মূল্য উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মস‚চির  অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মস‚চি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইংতারিখে কৃষকদল নেতা মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা  দায়ের করেন।

সে মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাংচুর মামলায় তাকে অজ্ঞাত নামা আসামি হিসেবে আটক করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ  করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন