1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে ২টি ছাগল ও চোরাই কালে ব্যবহৃত একটি সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করে থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, বাউফলের কাছিপাড়া এলাকার ইউনুস প্যাদার ছেলে এলেন প্যাদা (৩৫), ঝালকাঠির কেওড়া ইউনিয়নের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে সিএনজি ড্রাইভার রুবেল হাওলাদার (৩৪) এবং নলছিটির রফিক সিকদারের ছেলে সম্রাট সিকদার (৩৫)। এদের মধ্যে এলেন প্যাদার নামে বরিশাল বিএমপি বন্দর, ঝালকাঠির নলছিটি, পটুয়াখালীর মির্জাগঞ্জ সহ বিভিন্ন জেলায় ৬টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ এলাকা থেকে ০২টি ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান জানান, আটককৃত এলেন প্যাদার বিরুদ্ধে বরিশালের একাধিক থানায় মামলা রয়েছে। এছাড়া আটককৃত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন