1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫৭৬ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আ‘লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: রেজাউল হক রাজন ও মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো: ফরিদ উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আ‘লীগ নেতা রেজাউল হক রাজনকে এবং রবিবার দুপুেের মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ থেকে ফরিদ আহম্মেদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় আ‘লীগ নেতা রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামি ফরিদ আহম্মেদ মোল্লাকে দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার করে রবিবার বিকেলে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিৎ করেছেন।

ফরিদ মোল্লার পরিবারের দাবি, আজিজ আহমে¥দ কলেজের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদারের সাথে চলমান তীব্র দ্বন্দের কারণে আ‘লীগের ট্যাগ দিয়ে ফরিদ মোল্লাকে ফাঁসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন