
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ শিপন শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগরবদি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে আবু হাওলাদারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুমকি থানার এসআই সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটির সময় তাকে আটক করেন।
আটক শিপন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে তালিকা প্রস্তুত করেছে পুলিশ।
দুমকি থানায় অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৪) দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে দায়েরকৃত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।