1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীরসাহেব চরমোনাই ঘোষিত কয়েক দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার আয়োজনে থানা ব্রীজ মহাসড়ক সংলগ্ন এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ছাত্র জনতার গন অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি,সন্ত্রাস,বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাঃ কাজী গোলাম সরোয়ার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী।

এছাড়াও অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম,জেলা শাখার সদস্য আর আই এম অহিদুজ্জামান, জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম,জেলা শ্রমিক ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন। এছাড়াও গন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন