1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ওএমএস'র ১১ বস্তা চাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ওএমএস'র ১১ বস্তা চাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ওএমএস’র ১১ বস্তা চাল জব্দ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী’র দুমকিতে ওএমএস’র সরকারী চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অটোরিকশায় থাকা ১১বস্তা চাল স্থানীয়রা আটক করে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়র এলাকায় উপস্থিত হয়ে চাল জব্দ করে এবং ডিলারের গুদাম সিলগালা করে দেন।
এসময় কাউকে আটক করতে পারেনি।

হতদরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে বেশী মূল্যে বিক্রির জন্য গুদাম থেকেন স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে চাল পাঠিয়ে দেয় ডিলার খলিল শিকদার এবং তার ভাগিনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহির হাওলাদার।

জানা যায়, দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রদের জন্য জন প্রতি ৫কেজি ৩০টাকা দরে বিক্রির জন্য নির্ধারিত ডিলার ছিলেন খলিল শিকদার। এসব চাল সরকারী নিয়ম মেনে নির্ধারিত পরিমান ও মুল্যে বিক্রি না করে চড়া দামে বিক্রি করেছেন সংশ্লিষ্ট ডিলার এবং তার ভাগিনা জহির হাওলাদার।

এ বিষয় ডিলার খলিল শিকদার বলেন জহির খাদ্য বান্ধব এর ডিলার ছিলেন, তার ডিলার মেয়াদ শেষ হলে এ গুদামে চাল রেখে তিনি ব্যবসা করেন। জহির থেকে আমি গুদাম ঘরের অর্ধেক ভাড়া নিয়ে ওএমএস’র চাল রাখি। আমার ১টন চাল এখনো গুদামে আছে। জহির তার মালিকানাধীন চাল বিক্রি করেছে। এ চাল আমার না এবং আমি এর সাথে কোন রকম জড়িত নয়।

এবিষয় দুমকি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন