1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪২১ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতমঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানাযায়, জুলাই ‘২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ জসীম হাওলাদারের কন্যা সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি।এঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চলে যায়।

 

এঘটনায় ভিকটিম কলেজ শিক্ষার্থী আজ বুধবার বেলা ১১টায় দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা নিতে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ ভিকটিমের । এরিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যা পৌণে ৭টায় ভিকটিম থানার পুলিশ হেফাজতে আছে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন এখনই কোন তথ্য দেয়া যাবে না। সার্কেল এসপি আসছে, ব্যস্ত আছি। পরে কথা বলুন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন