1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে গৃহবধূকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে গৃহবধূকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে গৃহবধূকে মারধরের অভিযোগ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

‘পটুয়াখালীর দুমকিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে আঙ্গারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২২মার্চ) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিয়াউর রহমান আঙ্গারিয়া ইউনিয়নের রূপাসিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের শাহ জাহান হাওলাদারের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানাগেছে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আঙ্গারিয়া ইউনিয়নের রূপাসিয়া গ্রামের এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর করেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যরা। এর দু’সপ্তাহ আগে কথিত মোবাইল চুরির শালিস বসিয়ে ওই গৃহবধুর স্বামী আল আমীনের কাছ থেকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করে নেয় প্রভাবশালী জিয়া। একটি বাটন মোবাইল ফোনের দাম দুই হাজার পাঁচশত টাকা ধার্য্য করা যৌক্তিকতা কি এমন প্রশ্ন তোলায় ক্ষিপ্ত জিয়া ও তার স্ত্রী, ছেলে ও মেয়েরা বেধরক মারধর গৃহবধু দম্পতিকে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যারে ওই গৃহবধু শিরিন বাদি হয়ে অভিযুক্তদের নামে মামলা দিতে চাইলে অদৃশ্য কারণে গৃহবধুকে কুপ্রস্তাবের অভিযোগ আমলে নেয়নি থানা পুলিশ। গৃহবধুর স্বাক্ষর নিয়ে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতা জিয়াউর রহমানের কুপ্রস্তাবের একটি অডিও ক্লীপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইসবুকে ভাইরাল হয়েছে। যেখানে চুরির অপবাদ দেয়া গৃহবধূকে কল করে কুপ্রস্তাব দেন জিয়াউর রহমান।

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, কিছু দিন আগে জিয়াউর রহমান ফোন দিয়ে কুপ্রস্তাব দেন। আর তার সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বর্তমানে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আর আমার স্বামীকে মারধর করেছে।
ভুক্তভোগীর স্বামী জানান, এই জিয়াউর রহমান খারাপ চরিত্রের লোক। বেশকিছুদিন আগে তার খারাপ চরিত্রের কারনে অন্য একটা সংসার ভাঙ্গে। এছাড়া দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তিনি আরো বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমাদেরকে মারধর করা হয়েছে। আমরাএর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

 

অভিযুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান জানান, চুরির কারনেই তাদের মারধর করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে কল দিয়ে কুপ্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওটা তো প্রায় ছয়মাস আগের কথা। ওরা খারাপ বলেই এখন সেই রেকর্ড ভাইরাল করছে।

 

পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মিলন বলেন, ব্যক্তির কারণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যাবে না। তাই এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, চুরির ঘটনা নিয়ে মারধর করা হয়েছে এবং সে বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঐ গৃহবধূকে কুপ্রস্তাবের বিষয়ে কিছু জানা নেই। তবে ভুক্তভোগী পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন