1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে গরু লুঠ মামলার ২আসামি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে গরু লুঠ মামলার ২আসামি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে গরু লুঠ মামলার ২আসামি আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৮৮ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে মসজিদ খতিবের ৪গরু লুঠ মামলার প্রধান আসামি সুদ কারবারি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার (৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ। গতশুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়কে গরু লুঠের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, গতবৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহর বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুঠের ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনী জোড়পূর্বক বাচ্চাসহ ৪গরু জোড়পূর্বক লুট করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় গরু লুঠের মামলা দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ০ ২ ।)
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর বাউফল থানা পুলিশের সহায়তায় আসামীদ্বয়কে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন