1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০৮ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ড্রেজার ব্যবসায়ির প্রতিঘনফুট বালুতে ১টাকা হিসেবে দাবিকৃত চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধচক্র। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবির মোড় এলাকায় এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, ৫ আগষ্টের পর ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকাশ জমি দখল, চাদাবাজীতে বেপরোয়া হয়ে উঠে। আজ লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবি মোড় এলাকায় জনৈক ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নেছার উদ্দিন ওরফে খাটো নেছার ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় মো: কবির হোসেন(৩৫),মো: আবুল হোসেন (৩০) নামের ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছে নেছার গং চক্রটি। এসময় ড্রেজারের পাইপ লাইনও ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়। আহতের ডাকচিৎকারে বালুখলার লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা নেছার উদ্দিন বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়িরা রাস্তার ওপর উচু করে পাইপ লাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শ:ই দুর্ঘটনা ঘটে। একারনেই রাস্তার ভেতর দিয়ে লাইন করতে বলেছি। কথা না শোনায় বকাবকি, তর্কবিতর্ক হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, বিষটি শুনেছি এবং সাথে সাথে এসআই দেলোয়ার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন