1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে চাঁদা না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে চাঁদা না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে চাঁদা না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬২ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালী দুমকিতে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে জনসমুক্ষে লাঞ্ছিত করেছে দুই বখাটে যুবক। জেলেদের বিশেষ বরাদ্দের ভিজিডি চাল বিতরণ কালে এলাকার চিহ্নিত বখাটে হোসাইন ও হৃদয় নামে দুই যুবক চেয়ারম্যানকে পাশে ডেকে নিয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিল ঘুষি মেরে শারীরিক ভাবে লাঞ্ছিত করে বীরদর্পে চলে যায়। গত রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫নং ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের চাল বিতরণ কালে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে ওই ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের মাঝে চাল বিতরণ করছিল। এসময় এলাকার চিহ্নিত বখাটে হোসাইন ও হৃদয়নামের দুই যুবক এসে চেয়ারম্যানকে পাশে ডেকে নিয়ে তার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত বখাটেদ্বয় তাকে (চেয়ারম্যান) এলোপাথারি চর-থাপ্পর, কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে বীরদর্পে চলে যায়। এ ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়ে।

 

ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলামের অভিযোগ, বেশ কিছুদিন যাবত অভিযুক্ত বখাটেচক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জেলেদের চাল বিতরণ করতে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক এসে টাকা দাবি কবে এবং টাকা দিতে না চাইলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। উপস্থিত লোকজন ক্ষিপ্ত হলে অভিযুক্তরা দ্রুত সটকে পরে।

 

অভিযুক্ত হোসাইনের দাবি, পাওনা টাকা চাইতে গেলে চেয়াম্যান চটে গিয়ে ভয়ভীতি দেখালে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। তবে চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়, ভিত্তিহীন। তিনি(হোসাইন) আরও জানান, চেয়ারম্যান গাজী নজরুল সম্পর্কে তার মামা। প্রায় দেড় বছর আগে ৪টি টিউবওয়েল দেওয়ার কথা বলে তার আত্মীয় স্বজনের কাছ থেকে বেশ কিছু টাকা নেন। একবছরেও টিউবওয়েল দিতে না পারায় টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। সেই পাওনা টাকা চাইতে গেলেই বিপত্তির সূত্রপাত।

 

এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন