1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে পেটাল ছাত্রদল নেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে পেটাল ছাত্রদল নেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে পেটাল ছাত্রদল নেতা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলামের (৩৫) দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় শাহিন আলম (৪৮) নামে এক ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে জখম করা হয়েছে।

 

গত শুক্রবার ( ১৩ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহিন আলমের স্ত্রী সুরমা বেগম (৩৫) বাদী হয়ে ১৪ ডিসেম্বর দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, দুমকির মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের কসমেটিকস ও মনোহরী ব্যবসায়ী মোঃ শাহিন আলমের নিকট ঘটনার পূর্বে থেকেই মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম ১লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ ডিসেম্বর রাত ৯টার দিকে সাইদুল ইসলামের নের্তৃত্ত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাকু, ছোড়া, রামদা ও লোহার রডসহ দেশীয় অস্র নিয়ে শাহিন আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ১ লক্ষ টাকা এবং ২৭ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়। হামলায় শাহিন আলমকে গুরুতর আহতাবস্থায় প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী শাহিন আলম মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বলে জানা যায়।

 

হামলার বিষয়ে আহত শাহিন আলম বলেন, সাইদুল ইসলাম তার কাছে আগে থেকেই চাঁদা দাবি করে আসছিলো। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালায় এবং প্রায় ১ লক্ষ টাকা ও ১ টি মোবাইল নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়, মিথ্যা এবং ভিত্তিহীন।

 

 

এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, জানান বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিচ্ছি।

 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাকির হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন