1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মিজানের ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মিজানের ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মিজানের ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৬ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

সৎ, শিক্ষিত, তরুণ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করুন, এই শ্লোগান সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মো. মেহেদী হাসান মিজান ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পাগলার মোড় দ্বি-বিরতি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মার্ট, উন্নত, মানবিক দুমকি গড়ার লক্ষে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে মেহেদী হাসান মিজান বিশেষ অঙ্গিকার করে বলেন, তিনি নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে তরুণ ও যুবকদের গড়তে বিশেষ উদ্যোগ, নারীদের প্রশিক্ষণ, বিনামূল্যে বন্ধু চুলা সরবরাহ, পয়:নিস্কাশন ব্যবস্থা,খাল খনন, তরুনদের উচ্চশিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসাখাতে বিশেষ নজর, মাছ চাষে আধুনিক প্রশিক্ষণ, উপজেলা সকল মাটির রাস্তা পাকাকরণ, ব্রিজ কালভার্ট, ইঈগাহ, কবরস্থান, শ্মশান, ফায়ার স্টেশন, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট, বাসস্ট্যান্ড নির্মাণ সংস্কারসহ দরিদ্র অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও তিনি ঘোষণা দেন নির্বাচিত হলে উপজেলার সকল বরাদ্দ জনগণের নিকট উম্মুক্ত করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন