1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ছাত্রকে বলৎকার অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ছাত্রকে বলৎকার অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ছাত্রকে বলৎকার অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে ১৪ বছরবয়সী এক ছাত্রকে বলাৎকারের (ধর্ষণের) অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে।

জানাযায়, গত সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে । পরেরদিন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তিতে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলামশুভ (২৪) পার্শবর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাসিন্দা বাবুল মৃধা’র ছেলে। তিনি দুমকি উপজেলার জলিশা গ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী শিক্ষার্থী সহআরও  ১০/১২ জন ব্যাচে অভিযুক্ত সাইমুনের কাছে প্রাইভেট পড়ে। পরীক্ষায় ভালো করার জন্য রাতে তার বাসায়  থেকে পড়া শোনার জন্য ওই শিক্ষার্থী ও তারমা—বাবাকে অনুরোধ করেন সাইমুন। একপর্যায়ে গত সোমবার শিক্ষার্থীর  বাবা মা ছেলেকে ভালো পড়া-শোনার জন্য সাইমুনের বাসায় রাতে পড়তে পাঠায়। ওই দিন মধ্য রাতে শারীরিক নির্যাতনসহ  জোরপ‚র্বক বলাৎকার করা হয়। সর্বশেষ উলঙ্গ অবস্থায় ভুক্তভুগী শিক্ষার্থীর ছবি তুলে রাখে এবং কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের হুমকিধামকি  দেয় সাইমুন।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, আটককৃত সাইমুনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫/২৪ তারিখ ৯/১০/২৪। অভিযুক্ত সাইমুন ইসলাম শুভ কে  গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন