1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ছাত্র বিক্ষোভে উত্তাল সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ছাত্র বিক্ষোভে উত্তাল সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ছাত্র বিক্ষোভে উত্তাল সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা নির্যাতনে ছাত্র নিহত ও আহতের প্রতিবাদে ফুঁসে ওঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি জনতা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, শিক্ষার্থীর ওপর হামলা কেন জবাব চাই, দিতে হবে, তুই রাজাকার বলছে কে, সরকার সরকার ইত্যাদি শ্লোগান দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে ঢাকা-বরিশাল কুয়াকাটাসহ অভ্যন্তরীণ সকল রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে বেলা ১১টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত সারাদেশের সাথে দুমকির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র টিএসসি চত্ত¡রে সমবেত হয়ে ৮শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে ক্যাম্পাসের প্রধান গেটে দুমকি বাউফল সড়কে অবস্থান নেয়। একই সময় সরকারি জনতা কলেজ ও মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের ৩শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুমকি-বাউফল সড়কে অবস্থান নেয়। টানা ৩ঘন্টা সড়ক অবরোধের ফলে ঢাকা-পটুয়াখালী-কুয়াকাটাসহ অভ্যন্তরীণ সকল রুটের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকে পরা বিভিন্ন রুটের শত শত নারী-পুরুষ, শিশু-কিশোর যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। ছাত্রবিক্ষোভে অংশ নেয়া পবিপ্রবি’র চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মিলু, হাসিবুল এলাহী, ৩য় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান, অনিরুদ্ধ সরকার, সরকারি জনতা কলেজ শিক্ষার্থী জোবায়দুল ইসলাম অলি, ইয়াসিন, ইমতিয়াজ, আজিজ আহম্মদ কলেজ শিক্ষার্থী সানাউল্লাহসহ সকলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করে সহপাঠি শিক্ষার্থীকে হতাহত করা হয়েছে তার জবাব দিতে হবে। অভিযুক্ত হত্যাকারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূল শাস্তি চাই। আর কোটা নয়, মেধার মূল্যায়ন নিশ্চিৎ না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রাজপথে থাকার ঘোষনা দেন। এদিকে বেলা আড়াইটায় কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলায় নিহত শিক্ষার্থীর স্মরণে পবিপ্রবি প্রধান গেটে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন পবিপ্রবি’র ২য় বর্ষের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদ শরীফ। সাধারণ শিক্ষার্থীরা জানাজায় অংশ নেয়। উপজেলার বিভিন্ন পয়েন্টে থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্তক ও কৌশলী ভ‚মিকা ও সক্রিয় তৎপড়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন