1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের- প্রতিপক্ষকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের- প্রতিপক্ষকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের- প্রতিপক্ষকে কুপিয়ে জখম

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৭১ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে কাজেম আলী (কুট্টি) বিশ্বাসের সাথে একই এলাকার সুলতান হাওলাদার গংদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বোর্ড অফিস বাজারে যাওয়ার পথে ওঁথ পেতে থাকা প্রতিপক্ষ সুলতান হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (৩৫), হেলাল হাং (৪০), দুলাল হাং (৫০), জালাল হাং (৫৫) ও আবদুল হক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা (২৫) লাঠি সোটা, রামদাসহ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে কাজেম আলী বিশ্বাসকে (৬৫) কুপিয়ে গুরুতর জখম করে। আহতের ডাকচিৎকার শুনে তার ভাই বীরমুক্তিযোদ্ধা আশ্রাব আলী বিশ্বাস (৭০) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পথচারী লোকজন এগিয়ে এসে আহতদ্বয়কে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে আহত আশ্রাব বিশ্বাস বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আ: হান্নান বলেন, এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন