1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে গণসংবর্ধণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে গণসংবর্ধণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে গণসংবর্ধণা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধণা প্রদান করা হয়েছে। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এড. মজিবর রহমান টোটনকে স্বাগত জানাতে দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটে।

 

গতকাল বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। গণসংবর্ধণা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, যুবদলের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নু বিশেষ অতিথি ছিলেন।

 

অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বশির আহমেদ মৃধা, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব, পৌর বিএনপি’র সভাপতি মোঃ কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিমউদদীন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃর্ধা, শ্রমিকদলের সাধারন সম্পাদক ফারুক হোসেন মৃর্ধা, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎসজীবি দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, তাঁতী দলের আহবায়ক মাসুদ সরদার, দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, দুমকি সরকারী জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত প্রমূখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন