
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্টের অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়,গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাতাবুনিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। তার পিতার নাম মোঃ ইউসুফ আলী খান।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আগামীকাল সোমবার সকালে কোর্টে সোপর্দ্দ করা হবে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান আছে।