1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে থানা থেকে ৫০০ গজ দুরে মুক্তিযোদ্ধার বসতঃঘরে দুধর্ষ ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে থানা থেকে ৫০০ গজ দুরে মুক্তিযোদ্ধার বসতঃঘরে দুধর্ষ ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে থানা থেকে ৫০০ গজ দুরে মুক্তিযোদ্ধার বসতঃঘরে দুধর্ষ ডাকাতি

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love

দুমকি  (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবদুল মজিদ খানের বসত:ঘরে দুধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে হাত পারে বেঁধে একরুমে জিম্মি করে সংঘবদ্ধ মুখোষধারী ডাকাতেরা ওয়ার ড্রপ, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙ্গে অন্ততঃ ২৭ভরি ওজনের স্বর্ণালংকার, ৫লক্ষাধিকব নগদ টাকা, দলিল পত্র ও অন্যান্য মালামাল লুঠ করে নিয়ে যায়। গতসোমবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে এ দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আড়াইটার দিকে ১০/১২জনের সশস্ত্র ডাকাত দলের কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের বিভিন্ন রুমে ঘুমানো সদস্যদের জিম্মি করে সবাইকে একে একে একরুমে এনে আটকে রেখে বেধরক মারধর করে। দু’জন পাহারায় রেখে অপর ডাকাতরা ওয়ার ড্রপ, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙ্গে অন্ততঃ ২৭ভরি ওজনের স্বর্ণালংকার, ৫লক্ষাধিক নগদ টাকা, দলিলপত্র ও অন্যান্য মালামাল লুঠ করে নিয়ে গেছে।
ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ খান জানান, বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার বাসায় আমার স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সবমিলিয়ে সাড়ে ২৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ কল করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন