1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে দেশীয় মদসহ দু'ছাত্রলীগ কর্মী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে দেশীয় মদসহ দু'ছাত্রলীগ কর্মী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে দেশীয় মদসহ দু’ছাত্রলীগ কর্মী গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৩১ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় দু’বোতল দেশীয় মদসহ মহসিন (২০) ও ইমাম মেহেদী হাসান (২১) নামের ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতবৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১:০০ টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীর ব্যাগ তল্লাসী করে দু’বোতল দেশীয় মদ জব্দ করা হয়। এব্যাপারে থানা পুলিশের রাতভর নানা নাটকীয়তা শেষে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদ্বয়কে কোর্টে চালান করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১:০০ টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় নিয়মিত চেকপোষ্টে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মহসিন (২০) ও ইমাম মেহেদী হাসান (২১) নামের দু’ যুবকের ব্যাগ তল্লাসী করে দু’বোতল দেশীয় মদ জব্দ করা হয়। ধৃত মহসিন সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং ইমাম মেহেদী হাসান ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। ধৃতদের থানা হাজতে রাখা হলেও রাতভর নানা নাটকীয়তার পর পুলিশ নিয়মিত মামলা দায়ের করে আসামীদ্বয়কে শুক্রবার দুপুরে তাদের কোর্টে সোপর্দ্দ করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ হান্নান মাদকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আসামীদ্বয়কে কোর্টে চালান দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন