1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার আসামি ওলি গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩০২ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা যুবসংহতির নেতা ওলি উল্লাহ হাওলাদার (৩৫)ওরফে ওলিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতবুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত ওলি উল্লাহ হাওলাদার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শাহআলম হাওলাদারের ছেলে এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের বডিগার্ড এবং উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক।

থানা পুলিশ সূত্র জানায়, ধৃত আসামি ওলি উল্লাহর বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল আদালতে ৪৭৬/২৪ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও দুমকি থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা চলমান আছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, ধৃত আসামিকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন