1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে নির্মাণ প্রকল্পের ষ্টাফের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে নির্মাণ প্রকল্পের ষ্টাফের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে নির্মাণ প্রকল্পের ষ্টাফের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণ প্রকল্পে কর্মরত ষ্টাফ সেলিম শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

৭ জুলাই বুধবার সকালে দুমকিস্থ ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায়  নির্মাণ প্রকল্পে কর্মরত সেলিম শেখকে দুমকি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ থানায় নেয়।

 

পুলিশ জানায়, সেলিম শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে। পিতার নাম আলাউদ্দিন শেখ। জলিশার জেলেপাড়ায় একটি পুল নির্মাণ প্রকল্পে কাজ করতেন তিনি। কাজের সুবাদে তিনি হাসপাতাল সড়কের একটি বাসায় ভাড়ায় থাকতেন।

 

ভোরে ঘর মালিক তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে অচেতন অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

 

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন