1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুমকি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার(২ মে) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু জাফর আকন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ফারুক মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন