1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ দু'জনকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ দু'জনকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ দু’জনকে পিটিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধে মহিলাসহ দু’জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতশনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। স্বজনরা গুরুতর আহতদ্বয়কে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় ওইদিন রাতেই দুমকি থানায় প্রতিপক্ষের লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, লেবুখালী ৪নং ওয়ার্ডের মৃত আঃ গণি হাওলাদারের ছেলে মতি হাওলাদার গংদের সাথে একই বাড়ির বাসিন্দা মজিদ হাওলাদারের জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। ওই বিরোধের জেরে নিজ ভোগদখলীয় পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ ৫/৬জনের নারী-পুরুষ মিলে বাঁধা দেয় ও এলোপাথারী পিটিয়ে সাহিদা বেগম (৫০) ও শুভ হাওলাদার (৩৫) কে জখম করে। প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্বজনরা আহত মা ও ছেলেকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

প্রতিপক্ষের লিটন হাওলাদারের অভিযোগ, জমিজমা নিয়ে আদালতে তাদের মামলা চলমান আছে। বিরোধীয় সম্পত্তির পুকুর জোড়পূর্বক ভোগদখল করার চেষ্টা চালালে প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে উল্টো তারা তাদের ওপর হামলা করে। এতে দু’পক্ষের হাতাহাতি ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। কাউকে জখম করা হয়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহম্মেদ অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন