1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বিএনপির একাংশের সদস্য সংগ্রহ শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বিএনপির একাংশের সদস্য সংগ্রহ শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে বিএনপির একাংশের সদস্য সংগ্রহ শুরু

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম  শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শ্রীরামপুর   ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, বিএনপি নেতা ফোরকান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান  লাল মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর খাঁন, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাখাওয়াত, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সায়েম,  কৃষক দলের সাবেক সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা  শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ দুলাল সিকদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, ছাত্র দল নেতা মোঃ খালিদ হাসান (রাফি), মোঃ মাসুৃম জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম মৃধার  সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার আহম্মেদ নকিবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন হাওলাদার বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।
এ কর্মসূচির মধ্য দিয়ে শ্রীরামপুর   ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন